হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ঝড়ে গাছের ডাল ভেঙে দুজন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে দুজন নিহত হয়েছেন। রোববার বিকেল ৪টার দিকে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা ও মরাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাড়েরা এলাকার মজিদের ছেলে সজীব মিয়া (২০) ও মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে সুরুজ মিয়া (৬০)।

নিহত সজীবের প্রতিবেশী চাচা মো. আজাদ জানান, সজীব গরুর খাবারের জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে তিনি একটি কড়ইগাছের নিচে আশ্রয় নেন। কিন্তু ঝড়ে গাছটি উপড়ে সজীবের ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে মরাকুড়ি এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়েছিলেন। এ সময় ঝড়ে একটি ডাল তাঁর মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে নান্দাইলে চাঁদাবাজি বন্ধ

কলেজের ভবনসহ জমি বেচে দিলেন অধ্যক্ষ

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

দীপু হত্যা: ‘মূল হোতা’ বাবলু গ্রেপ্তার

দুই কিশোরের বর্ণনায় কলেজছাত্র শাওন হত্যা