জামালপুরের লাহিড়ীকান্দার একটি ডোবা এক অজ্ঞাত ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে এলাকার লোকজন যাতায়াত করার সময় লাশটি ভাসতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
নরুন্দি তদন্তকেন্দ্রের উপপুলিশ পরিদর্শক জসিম উদ্দিন বলেন, লাশের পড়নে লুঙ্গি ও টিশার্ট ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জসিম উদ্দিন আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।