হোম > সারা দেশ > ময়মনসিংহ

গুলিতে উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা বিপ্লবের পরিবার

আরিফ আহম্মেদ, গৌরীপুর (ময়মনসিংহ) 

দরিদ্র পরিবারের সন্তান বিপ্লব হাসান (১৯)। বাবা বাবুল মিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায় স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করে পরিবারের হাল ধরেন। দুই বোনের একজন অষ্টম ও অন্যজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনে গত ২০ জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের গুলিতে নিহত হন তিনি। 

উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। পুত্রশোক আর আর্থিক কষ্টে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। 

কলতাপাড়া মোজাফফর আলী উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন বিপ্লব। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। 

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর স্থানীয় ইউএনও ও বিএনপির নেতা-কর্মীরা বিপ্লবের কবর জিয়ারত করেছেন, অনেকে সহযোগিতার আশ্বাস দিলেও আজও কোনো সহযোগিতা পায়নি পরিবারটি। 

বিপ্লবের মা বিলকিস আক্তার বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ। লেখাপড়ার পাশাপাশি একটি কারখানায় চাকরি করে পরিবারের হাল ধরেছিল বিপ্লব। আমার দুই মেয়ে লেখাপড়া করছে, এখন সংসার ও তাদের লেখাপড়ার খরচ চালানো কষ্টকর হয়ে যাচ্ছে।’ 

বাবুল মিয়া বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছেন। কাজ করলে বুকে ব্যথা হয়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। সরকারের সহযোগিতা চান তিনি। যারা তাঁর সন্তানকে গুলি করে মেরেছে, তাদের শাস্তির দাবি করেন তিনি। 

এদিন তাঁর সঙ্গে দামগাঁও গ্রামের নূরে আলম সিদ্দিকী রাকিব (২১) ও কাউরাট গ্রামের জোবায়ের (২৮) নামের আরও দুজন শহীদ হয়েছিলেন। 

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গত ২০ জুলাই গৌরীপুর কলতাপাড়া বাজারে নিহত তিনজনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই তাঁদের পরিবার আর্থিক সহযোগিতা পাবেন।’

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪