হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে উপসর্গে ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, ময়মনসিংহ

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনার দুজন ও জামালপুরের একজন রয়েছেন। মৃত ব্যক্তিরা সবাই পুরুষ।

এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৪৫ জনের মৃত্যু হলো। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জনের মৃত্যু হয়েছিল।

করোনা উপসর্গে মৃতরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশাল উপজেলার সুলতান ব্যাপারী (৭০), ভালুকা উপজেলার শফিকুল ইসলাম (৪০), নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রামীম (২৫), মদন উপজেলার আলতাবুর রহমান (৭০) এবং জামালপুর সদরের খোরশেদ আলী (৭০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১০ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১১০ জন রোগী ভর্তি আছেন। এঁদের মধ্যে আইসিইউতে পাঁচজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬০টি নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ৯৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৫২৪ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭৩ জন।

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন