হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তথ্য প্রতিমন্ত্রী—‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

নান্দাইল উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল বেলা ৩টার দিকে পরিদর্শনে করেন তিনি।

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে অফিসে অনুপস্থিত পান। পরে তাঁদের অবস্থান জানতে চাইলে উপস্থিত একজন জানান, তাঁরা সবাই একসঙ্গে দুপুরের খাবার খেতে ও নামাজে গেছেন। পরে সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদকে ডেকে প্রতিমন্ত্রী বলেন—‘সব খালি, সবগুলোকে সাসপেন্ড করেন।’

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘পৌনে তিনটার সময় সবাই একসঙ্গে খাবার খেতে গেলে সেবা দেবেন কীভাবে?’

পরিদর্শনের সময় ভূমি অফিসে সেবা নিতে আসা কয়েকজন নাগরিকের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তাঁরা সেবা পেতে ভোগান্তি, অনিয়ম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের কথা জানান।