হোম > সারা দেশ > ময়মনসিংহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

সায়েদ আহমেদ বিল্লাল। ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। গতকাল রোববার (১১ জানুয়ারি) বিকেলে সৌদি আরবের রাজধানীর রিয়াদ শহরের রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা যানবাহনের চাপায় এই প্রবাসী প্রাণ হারান।

সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশে ফেরার কথা ছিল।

বিল্লালের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে সৌদি আরবের রিয়াদ শহরের কর্মস্থল থেকে ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তিনি দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর সহকর্মীরা বাড়িতে মৃত্যুর সংবাদ জানান। প্রবাসীর মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সায়েদ আহমেদ বিল্লালের চাচা আরিফুল ইসলাম বলেন, ‘সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমার ভাতিজা বিল্লাল মারা গেছে। তার সঙ্গে থাকা অন্য প্রবাসীদের মাধ্যমে আমরা এই মৃত্যুর সংবাদ পাই। বিল্লালের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার লাশ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।’

ময়মনসিংহ: শিক্ষা-সংস্কৃতির নগরী এখন ছিনতাইয়ের

ময়মনসিংহে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

সরকার গণমাধ্যমের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চায় না: তথ্য প্রতিমন্ত্রী

মমেক হাসপাতালের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে নান্দাইলে চাঁদাবাজি বন্ধ

কলেজের ভবনসহ জমি বেচে দিলেন অধ্যক্ষ

গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

দীপু হত্যা: ‘মূল হোতা’ বাবলু গ্রেপ্তার

দুই কিশোরের বর্ণনায় কলেজছাত্র শাওন হত্যা