হোম > সারা দেশ > ময়মনসিংহ

সালিসে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে সালিসে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার (২৯ ডিসেম্বর) হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী।

নিহত কৃষকের নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাঁর সঙ্গে প্রতিবেশী নসিম উদ্দিনের ছেলে রুহুল আমীনের পরিবারের ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি ভরাট করতে গেলে নাসির উদ্দিন বাধা দেন। এ নিয়ে বিকেলে নাসির উদ্দিনের বাড়িতে সালিস বসে। সালিস চলাকালীন তর্কের একপর্যায়ে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা নাসির উদ্দিনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি এবং লাঠি দিয়ে পেটাতে থাকেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাসির উদ্দিনকে উদ্ধার করে ফুলবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে গতকাল শনিবার পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী শিরিন আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চোখের সামনে ৮-১০ জন মিলে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করছি।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রোকনুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪