হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মসজিদের ইমাম আটক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

আটক শাহিনুর ইসলাম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে মাওলানা শাহিনুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী।

শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের একটি মসজিদে। আটক ব্যক্তি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোজাম্মেল হোসেনের ছেলে ও মসজিদের ইমাম।

মেয়েটির বাবা কাজের সুবাদে ওই এলাকার একটি ভাড়া বাসায় সপরিবার থাকতেন। মেয়েটিকে ইমাম শাহিনুর ওই মসজিদে তিন মাস ধরে পড়াচ্ছিলেন। মেয়েটির মা পড়া শেষ হওয়ার নির্ধারিত সময়েও ছুটি না হওয়ায় মেয়েকে আনতে গিয়ে মসজিদের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসীকে ডাকেন।

এলাকাবাসী এসে ইমামকে মারধর করে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে থানা হেফাজতে নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪