হোম > সারা দেশ > ময়মনসিংহ

মমেকে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু 

প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন করোনা পজিটিভ এবং দুজন উপসর্গ নিয়ে মারা যান। 

মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন এবং নেত্রকোনা ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গে ৬৬ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে করোনা পজিটিভ ও উপসর্গে মারা যান ৯০১ জন। 

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। করোনা পজিটিভ হয়ে মৃতরা হলেন ময়মনসিংহের ভালুকার আব্দুল বারী (৭৫) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার গোলাম মোস্তফা (৬০)। এ ছাড়া ময়মনসিংহ সদরের নজিরন নেছা (৭০) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার জোবেদা বেগম (৯০) করোনা উপসর্গ নিয়ে মারা যান। 

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন আটজনসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট ভর্তি আছেন ১০৪ জন। তাঁদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন আছেন ছয়জন। এ ছাড়া সুস্থ হয়ে ১৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন। 

সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫৯টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার ১০ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৭৫ জন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৩১১ জন। 

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন