হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে মাদক সেবনের দায়ে চার যুবকের কারাদণ্ড

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত চার যুবক। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক সেবনের দায়ে চার যুবককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এই দণ্ড দেন।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের `খ’ সার্কেল এবং হালুয়াঘাট উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে চার যুবককে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মনিকুড়া এলাকার আকবার মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫), গাঙিনাপাড় এলাকার মুলকত আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩২), একই এলাকার শাহজাহানের ছেলে মাসুদ মিয়া (২৭) এবং জুকাবিলা কান্দা এলাকার মফিদুল ইসলামের ছেলে শরিফ (২২)।

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, হালুয়াঘাটকে মাদকমুক্ত রাখতে নিয়মিত মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

হালুয়াঘাটে খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ফেরত যাচ্ছে ১ কোটি ৩৮ লাখ টাকা

নান্দাইলে পৃথক ঘটনায় অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তাসহ ২ জনের মৃত্যু

গফরগাঁওয়ে মৎস্যখামারিকে কুপিয়ে হত্যা

হালুয়াঘাটে ৩ মাস ধরে বন্ধ কমিউনিটি ক্লিনিক, সেবাবঞ্চিত সাধারণ মানুষ

চুরির অভিযোগে নাতিকে বেঁধে মারধর, বাধা দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ধোবাউড়ায় আইজিপি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে হুমকি, যুবকের এক মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার

ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে আটক ১০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী