হোম > সারা দেশ > ময়মনসিংহ

গোপনে নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ, বহিরাগত ৬ কিশোর আটক

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যাম্পাসে গোপনে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণের অভিযোগে ছয় বহিরাগত কিশোরকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনের পুকুরপাড় এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

আটক কিশোরেরা হলো তাজুল, মোস্তাকিম, আরিফিন, ফয়সাল, জাহিদ হাসান জনি ও লিওন। তারা সবাই ত্রিশাল উপজেলার বাসিন্দা এবং দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাট্যকলা ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আসন্ন নাট্যোৎসব উপলক্ষে মহড়ায় ব্যস্ত ছিলেন। এ সময় কয়েকজন বহিরাগত কিশোর সেখানে অবস্থান করে এবং তাদের একজন মোবাইল ফোনে গোপনে শিক্ষার্থীদের ভিডিও ধারণ করছিল। বিষয়টি নজরে এলে অভিযুক্তদের আটক করেন শিক্ষার্থীরা।

আটকের পর অভিযুক্তরা মোবাইল ফোন থেকে ভিডিওটি মুছে ফেললেও মোবাইলের ‘Recently Deleted’ ফোল্ডার খুঁজে ধারণ করা ভিডিও উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন, ‘ভিডিও ধারণের বিষয়টি দেখতে পেয়ে আমরা তাদের আটক করি। পরে তারা ভিডিওটি মুছে ফেললেও ‘Recently Deleted’ ফোল্ডারে সেই ফুটেজ পাওয়া যায়।’

আটক কিশোরদের মধ্যে একজন দাবি করে, তারা কেবল ঘুরতে এসেছিল বিশ্ববিদ্যালয়ে। তার ভাষ্য, একজন সঙ্গী তার অজান্তে মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করেছে।

অপর একজন দাবি করে, ইচ্ছাকৃতভাবে ভিডিও করা হয়নি, ভুলবশত মোবাইলের বাটনে চাপ লেগে ভিডিও রেকর্ড হয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহাবুবুর রহমান জনি বলেন, ‘অভিযুক্তদের মোবাইল ফোনে নারী শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন।’

মৃত্যুর দেড় মাস পর সৌদিপ্রবাসীর মরদেহ দেশে, স্বজনদের আহাজারি

শিশু ধর্ষণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড, কিশোরের ১০ বছরের কারাদণ্ড

ঘরের মেঝেতে জমা বৃষ্টির পানিতে পড়ে ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

৮ ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ নগরীতে জলাবদ্ধতা, দুর্ভোগ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় সাংবাদিক কামাল

হালুয়াঘাটে ২০ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, অর্থদণ্ড-জেল

দুর্নীতির অভিযোগে কলেজের আওয়ামীপন্থী অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত

মাকে ধর্ষণের অভিযোগে যুবককে হত্যা: তিন ছেলে রিমান্ডে, একজন কারাগারে

শ্লীলতাহানির ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে রুবেলকে গলা কেটে হত্যা করা হয়: পিবিআই

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিজিবি সদস্যের বাবা নিহত