হোম > সারা দেশ > ময়মনসিংহ

অভিযানে পালাল চোরাকারবারিরা, মিলল গরু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু জব্দ করে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আচকিপাড়া সীমান্ত এলাকা থেকে ভারতীয় আটটি গরু জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।

বিজিবি জানায়, গতকাল শনিবার গভীর রাতে চোরাকারবারিরা অভিনব পন্থায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আচকিপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে কিছু গরু বাংলাদেশে প্রবেশ করাচ্ছে এমন খবর পেয়ে তেলিখালী বিওপির একটি দল অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু রেখে পালিয়ে যায়। বিজিবি সেখানে অভিযান চালিয়ে আটটি গরু জব্দ করে। এসব গরুর দাম ৫ লাখ ২০ হাজার টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন বিজিবি-৩৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে প্রস্তুত আছে।

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গুরুতর আহত বাবা হাসপাতালে