হোম > সারা দেশ > ময়মনসিংহ

পলাতক আসামি আ. লীগ নেতা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিশেষ অতিথি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার লিফলেট। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফুলবাড়িয়ায় হামলা চালানোর অভিযোগে একটি মামলার আসামি উপজেলা লীগের সহ–সভাপতি ময়েজ উদ্দিন তরফদার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা–ঢাকা দেওয়া এই আওয়ামী লীগ নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ।

কিন্তু আগামী ২৭ জানুয়ারি (সোমবার) উপজেলার শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৬১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তাঁকে বিশেষ অতিথি করা হয়েছে। ওই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগমের।

এই নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সুমন মিয়া বলেন, পুলিশের তালিকায় পলাতক আসামি এবং উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি করে কাজটি ঠিক করেননি প্রধান শিক্ষক।

এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি মো. আমিরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি হিসেবে ময়েজ উদ্দিনকে আমি অতিথি করেছি।’

উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি মোহসিনা বেগমের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘ময়েজ উদ্দিন তরফদারকে বিশেষ অতিথি করার বিষয়ে আমি কিছু জানি না।’

ময়েজ উদ্দিনের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, তিনি মামলার পলাতক আসামি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামকে বিষয়টি জানালে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।’

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪