হোম > সারা দেশ > ময়মনসিংহ

২০০ ফুট ওপরে যুবকের ‘দুঃসাহসিক’ কাণ্ড, ৭ ঘণ্টা পর উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রায় ২০০ ফুট উচ্চতার বিদ্যুতের টাওয়ারের চূড়ায় যুবক। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উচ্চতার বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মো. সাগর (৩৩) নামে এক যুবক। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ওই যুবক জেলার নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও (গাংগাটিয়া) এলাকায় নবনির্মিত একটি বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছিলেন সাগর। কখনো শূন্যে শুয়ে-বসে হাত নাড়িয়ে মজা করছিলেন তিনি। ওই যুবকের এমন কাণ্ড দেখে স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিস ও থানা-পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৭ ঘণ্টা পর ওই যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনে।

স্থানীয় হারুন মিয়া ও জুয়েল মিয়া জানান, নিজেদের জমিতে কাজ করার সময় স্থানীয় কৃষকেরা দেখতে পান, এক যুবক বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ওই যুবককে নিচে নামিয়ে আনে এবং পুলিশের হেফাজতে নেন।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, লাইনটিতে নতুন তার টানানো হলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অভিযান চালিয়ে বিকেল সোয়া ৩টার দিকে ওই যুবককে নিচে নামানো হয়। পরে তাঁকে থানা হেফাজতে রাখা হয়েছে।

সবুজ মিয়া আরও জানান, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। পরিবারের লোকজন আসলে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি