হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ভালুকার লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করার পরও বকেয়া বেতন পরিশোধের কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই আজ তাঁরা মহাসড়ক অবরোধ করেছেন।

এদিকে মহাসড়ক অবরোধের ফলে দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে খবর পেয়ে শিল্প, থানা-পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

লাভেলো আইসক্রিম কারখানার অ্যাডমিন ম্যানেজার আবু তাহের বলেন, ‘আমাদের শুধু আগস্ট মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছিলাম, রোববার বকেয়া বেতন পরিশোধ করব। যদি কোনো কারণে পরিশোধ করা না যায়, তা হলে সোমবার পরিশোধ করা হবে। তারপরও শ্রমিকেরা বিকেল ৪টায় কাজ বন্ধ করে রাস্তায় চলে যায়।’

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ারুল ইসলাম বলেন, বকেয়া বেতনের দাবিতে লাভেলো আইসক্রিম কারখানার শ্রমিকেরা বিকেল ৫টা থেকে পৌনে ৭টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে আগামী সোমবার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি