হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, লুট ২০ লাখ টাকার মালামাল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ভালুকায় অবসরপ্রাপ্ত এক মাদ্রাসাশিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাত দল। ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন শিক্ষক মোহাম্মদ আলী (৭৫)। তাঁকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ৯ নম্বর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ডাকাত দল বাড়ির দরজা ভেঙে গৃহকর্তা মোহাম্মদ আলীর দুই ছেলে নাজমুল ইসলাম ও শিক্ষক সামিউল ইসলামের ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। এ সময় ডাকাতেরা মোহাম্মদ আলীর মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে নির্বিঘ্নে পালিয়ে যায়।

শিক্ষক সামিউল ইসলাম বলেন, ডাকাত দল আমার ও বড় ভাইয়ের ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে আমার বাবা আহত হন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভালুকায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য

গফরগাঁওয়ে ছাত্রদলের সাবেক আহ্বায়কের বাড়িতে গেটের সামনে বিস্ফোরণ

ভাঙনের ঝুঁকি রেখেই শেষের পথে অলহরী-আমলীতলা সড়কের কাজ

মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, পরিবার বলছে ‘মৃত্যু নিয়ে তামাশা’

ঈশ্বরগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট সিরাজুল গ্রেপ্তার

স্কুলে ধস্তাধস্তির ঘটনায় সেই শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

‘মাদক’ সেবনের ভিডিও ভাইরাল, ময়মনসিংহে ছাত্রদল নেতাকে অব্যাহতি

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন