হোম > সারা দেশ > ময়মনসিংহ

বৃদ্ধ বাবা-মাকে মারধর, মাদকাসক্ত ছেলের ৩ মাসের জেল

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 

দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার উপজেলার গোয়াতলা বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত রাজু মিয়া দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি তাঁর বাবা আব্দুছ ছালাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। নির্বাহী কর্মকর্তা আজ গোয়াতলা বন্দর এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে রাজু মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

রাজু মিয়ার বাবা আব্দুছ ছালাম বলেন, `ছেলের সাজা হওয়ায় আমি অনেক খুশি।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে দণ্ড প্রদান করা হয়েছে।

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে প্রাণ গেল গৃহবধূর

অফিস কক্ষে নারী শিক্ষকের সঙ্গে মারামারিতে জড়ালেন প্রধান শিক্ষক

কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত, গুরুতর আহত বাবা হাসপাতালে