হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে উচ্ছেদ অভিযানে ১১৮ শতাংশ খাসজমি উদ্ধার

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

ময়মনসিংহের ত্রিশালে খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশালে খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার বিকেলে উপজেলার ত্রিশাল পৌরসভা এলাকায় উচ্ছেদ অভিযান চালান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

জানা যায়, ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুলের চাচা নজরুল ইসলাম দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ওই জমি দখলে রেখেছিলেন। রামপুর মৌজার ১১৮ শতাংশের খাস জমি দখলে নিয়ে মুরগি পালনের জন্য একটি ঘর নির্মাণ করেন। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও স্থাপনা অপসারণ করেননি তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, স্থাপনা অপসারণ করে দখল ছেড়ে দিতে একাধিকবার নোটিশ করা হয়েছিল। কিন্তু তিনি অবৈধ ভোগদখলে ছিলেন। বাধ্য হয়ে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করে।

ময়মনসিংহে গ্যাস-সংকটে অটোরিকশাচালকদের বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সেই হরিদাস এবার প্রতারণার মামলায় ময়মনসিংহ কারাগারে

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩, আহত ২

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই

ময়মনসিংহের ভালুকায় এক দিনে তিন কারখানায় ৪ শ্রমিকের মৃত্যু

ভালুকায় পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

বিএনপির নামে বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে হুমকি-ধমকি, ভিডিও বার্তায় পাল্টা হুমকি ইউএনওর

মাদক কারবারের অভিযোগে মা-ছেলে আটক, মসজিদের মাইকে ঘোষণার পর বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

ময়মনসিংহে তিন ঘণ্টার ব্যবধানে আবারও ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহ মেডিকেলে ১৪ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে সাজা