হোম > সারা দেশ > ময়মনসিংহ

সওজের জায়গায় গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের দুপাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।

আজ বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া অভিযানে ত্রিশাল উপজেলার পৌরসভা এলাকার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বেলা ২টা ৩০ মিনিটের দিকে অভিযান শেষ হয়।

ত্রিশাল থানা-পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

ইউএনও জুয়েল আহমেদ বলেন, মহাসড়কের দুপাশে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে এবং পুনরায় দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোফাখখারুল ইসলাম।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের উপবিভাগীয় প্রকৌশলী মো. মোফাখখারুল ইসলাম বলেন, ‘স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সড়ক ও জনপদ বিভাগের জমিতে গড়ে ওঠা ত্রিশাল দরিরামপুর বাসস্ট্যান্ডের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে।’

সাংবাদিক আলিফকে গুলি করে হত্যার বিচারের দাবিতে নান্দাইলে মানববন্ধন

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি