হোম > সারা দেশ > ময়মনসিংহ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের আবু হানিফের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি 

আবু হানিফ নোমান। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার পেনাং শহরে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামের আবু হানিফ নোমান (৫৩)। গতকাল রোববার সন্ধ্যায় দুর্ঘটনার পর তাকে পেনাং সিটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহত আবু হানিফ নোমান গফরগাঁও উপজেলার বাসুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

নিহতের স্বজন রাব্বি ইসলাম জানান, আবু হানিফ নোমান দীর্ঘ প্রায় ৩৪ বছর ধরে মালয়েশিয়ায় ছিলেন। তাঁর পরিবারে স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য সেলিম মিয়া বলেন, “নিহতের মরদেহ মালয়েশিয়ায় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মালয়েশিয়ায় তাঁর আরেক প্রবাসী ভাই আছেন। তিনি মরদেহ দেশে আনার ব্যবস্থা করছেন। নোমানের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির-সম্পাদকসহ তিনজনের জামিন নামঞ্জুর

হালুয়াঘাটে ১৩ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪২ শিক্ষার্থীকে শোকজ

ফোন করে ডেকে নেওয়ার পর নিখোঁজ শিক্ষার্থীর ৫ মাসেও মেলেনি সন্ধান

আদালতে নেওয়ার পথে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘সবজি কিনলেও ভালো হতো’, সেই ২০ টাকার টিকিটেই ৩০ লাখের স্বপ্ন

পানির চাপে সড়ক ভেঙে যোগাযোগ বন্ধ, দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ

সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু, তদন্ত কমিটি

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের লাশ ৩ দিন পর উদ্ধার