হোম > সারা দেশ > ময়মনসিংহ

চালক ঘুমে, পুলিশ সদস্যদের নিয়ে গাড়ি গেল সড়কের নিচে, আহত ৪

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 

দুর্ঘটনাকবলিত গাড়ি ও আহত পুলিশ সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

সিএনজিচালিত অটোরিকশার চালক চলন্ত অবস্থায় হঠাৎ ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অটোরিকশা। এতে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হন। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুই পুলিশ সদস্যের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশের একটি টহল দল গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে সারা রাত ডিউটি শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে ভোর ৫টায় গৌরীপুর থানায় ফিরছিলেন। এ সময় গাভীশিমুল গ্রামে এসে চালক পারভেজ মিয়া হঠাৎ ঘুমিয়ে যান। অটোরিকশাটি সড়কের পাশের একটি মেহগনিগাছে ধাক্কা লেগে উল্টে যায়। এতে উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. ফয়েজ আলীর বাঁ পায়ের গোড়ালি ভেঙে যায়, কনস্টেবল আবুল হোসাইনের মাথা ও নাক ফেটে যায়, অপর পুলিশ সদস্য মো. মফিদুল ইসলাম মাথায় এবং অটোরিকশার চালক মো. পারভেজ মিয়া বুকে আঘাত পান।

গৌরীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালিক জানান, রাতের প্যাট্রল ডিউটি শেষে ভোরে অটোরিকশায় থানায় ফিরছিলেন তাঁরা। চলন্ত অবস্থায় চালক ঘুমিয়ে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এএসআই ফয়েজ আলী ও কনস্টেবল আবুল হোসাইনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক।

সৎমেয়েকে ধর্ষণ মামলায় কারাভোগের পর স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহে উল্টো পথে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত, আহত ৯

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

৮৩ লাখ টাকার অবৈধ সম্পদ, পুলিশ পরিদর্শক ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আনন্দমোহন কলেজের নির্মাণকাজে চাঁদা দাবি, ম্যানেজারকে তুলে নিয়ে হত্যার হুমকির অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দম্পতির মারামারি: বিভাগীয় মামলা, বদলির সুপারিশ

ত্রিশালে সোহেল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

হাত ধোয়ার ব্যবস্থা নেই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, ঘটনা তদন্তে কমিটি