হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

মুন্সিগঞ্জে পুলিশের সামনে ছাত্রলীগ-যুবলীগের মিছিল, এসআই ক্লোজড

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ইমামগঞ্জ বাজার এলাকায় মিছিল। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুলিশের সামনেই নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় মিছিলটি হয়। এই ঘটনায় সিরাজদিখান থানার এসআই কামরুজ্জামান সিকদারকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁকে মুন্সিগঞ্জ পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৯টার দিকে ইমামগঞ্জ বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী মিছিল বের করেন। প্রায় ২০ মিনিট মিছিল শেষে নেতা-কর্মীরা সেখান থেকে সরে পড়েন। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় সেখানে টহলরত পুলিশের গাড়ি দেখা গেছে।

সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মিছিল চলাকালে পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল। পুলিশ কর্মকর্তা কিছু বুঝে ওঠার আগেই মিছিলের লোকজন পালিয়ে যায়। তবে এই ঘটনায় এক এসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে।

সিরাজদিখানে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন

সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মীভূত

গজারিয়ায় জবাইকৃত ১৩টি ঘোড়া ফেলে পালালেন চক্রের সদস্যরা

লৌহজংয়ে এসি ল্যান্ড অফিসের সহকারী ও চালকের অপসারণ দাবিতে মানববন্ধন

পুলিশের কাজে বাধা ও বিশৃঙ্খলার চেষ্টায় সমন্বয়কসহ গ্রেপ্তার ২

টঙ্গিবাড়ী দীঘিরপাড়ে ঘাটলা নির্মাণের দাবিতে মানববন্ধন

বেশি দামে অকটেন বিক্রি: ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জে রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার থেকে আগুন

সিরাজদিখানে নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

স্ত্রীর সঙ্গে অভিমান করে শ্বশুরবাড়িতে আত্মহত্যার চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার