হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

টঙ্গিবাড়ী থানা পরিদর্শন করলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

টঙ্গিবাড়ী থানা পরিদর্শন করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানা পরিদর্শন করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (১০ নভেম্বর) বিকেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ অন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন শাখা পরিদর্শন করেন বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী।

এর আগে তিনি থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার ওসিসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা তাঁকে গার্ড অব অনার দেন।

পরিদর্শনকালে বিচারক থানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রমের মানোন্নয়ন, আদালতের সাক্ষীদের সময়মতো উপস্থাপন, ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী হাজিরের ব্যবস্থা এবং জনগণকে হয়রানি থেকে মুক্ত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন থানার কর্মকর্তাদের।

এ সময় আরও উপস্থিত ছিলেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস, মোসা. রহিমা আক্তার, নুসরাত শারমিন, দুরদানা রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশীকুর রহমানসহ থানার অন্য পুলিশ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবু হানিফ।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামাতে ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইন: রবিউল আলম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়ায় সুবিধাবঞ্চিতরা পেলেন বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা বাসের পেছনে হানিফের ধাক্কা, দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে বাস, আহত কয়েকজন

অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

শ্রীনগরে বেশি দামে এলপি গ্যাস বিক্রি ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজদিখানে ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

মুন্সিগঞ্জে পাঁচতলা ভবনে আগুন, ক্ষতিগ্রস্ত ১০ বৈদ্যুতিক মিটার