হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টার এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাহউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাঁদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে গুরুতর আহত করেন সালাহউদ্দিন। এ সময় বোনকে রক্ষা করতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান তিনি। এতে ঘটনাস্থলেই মনি বেগমের মৃত্যু হয়।

রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মাধ্যমে বাদীপক্ষ সুবিচার পেয়েছে।