হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জেলা বারের আইনজীবী খুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি  

সুজন মিয়া। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে সুজন মিয়া (৩৬) নামের জেলা বারের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সুজন মিয়া শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা। রোববার রাত ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকার দোকানের পাশে ছিলেন। এ সময় তাঁকে ৫-৬ দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন সুজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা সুজনের বুকে ধারালো অস্ত্রের একাধিক জখম রয়েছে।

এদিকে এমন চাঞ্চল্যকর ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সুজনের এমন মৃত্যুতে আইনজীবীরা শোক ও ক্ষোভ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আইনজীবী সুজন হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে বলে জানিয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড