হোম > সারা দেশ > মৌলভীবাজার

জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মামলা-বাণিজ্যের অভিযোগ বাদীর

মৌলভীবাজার প্রতিনিধি

জুড়ীতে ফুলতলা ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় মৌলভীবাজারের জুড়ীতে আব্দুল আলীম শেলু (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার বাদী ও সাক্ষী থানায় উপস্থিত হয়ে গ্রেপ্তারের বিরোধিতা করেন। তাঁদের অভিযোগ, পুলিশ মামলাকে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন। বিকেলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

খবর পেয়ে মামলার বাদী মো. তারেক মিয়া, সাক্ষী আফজাল হোসেন, চেয়ারম্যানের আত্মীয়স্বজন ও এলাকাবাসী থানায় জড়ো হন। তাঁরা জানান, ওই হামলার ঘটনায় চেয়ারম্যান জড়িত নন। এই গ্রেপ্তারের বিরোধিতা করে মামলা থেকে তাঁর (চেয়ারম্যান) নাম প্রত্যাহারের অনুরোধ করেন তাঁরা।

তবে অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তারে অনড় থাকায় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। পরে তাঁকে মৌলভীবাজারে নিয়ে যাওয়ার সময় কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়েন।

বাদী তারেক মিয়া অভিযোগ করে বলেন, হামলার মূল হোতারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে, অথচ নির্দোষদের ফাঁসানো হচ্ছে। পুলিশ এই মামলাকে বাণিজ্যের হাতিয়ার বানিয়েছে।

অন্যদিকে এএসপি আজমল হোসেন বলেন, তদন্তে শেলুর সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে, তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কারও আপত্তি থাকলে তা আদালতে বলা উচিত।

মৌলভীবাজারে ঋণের চাপ সইতে না পেরে যুবকের বিষপানে আত্মহনন

৮ বছর ধরে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নেই, শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাধা

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক, মানা হচ্ছে না উচ্চ আদালতের রায়

কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবি চা-শ্রমিকদের

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

হামহাম জলপ্রপাতে আটকা ১০ শিক্ষার্থী, ৯৯৯–এ কল পেয়ে উদ্ধার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

ধলাই নদের সেতুর পাশেই ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে সেতু ও তীরবর্তী বসতঘর

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড