হোম > সারা দেশ > মৌলভীবাজার

কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌলভীবাজার প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘বেগম নুর জাহান মেমোরিয়াল ট্রাস্ট’।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ। ট্রাস্টের সভাপতি আব্দুল হক চৌধুরী সাইস্তার সভাপতিত্বে ও সাংবাদিক মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জমশেদ আলী, সাপ্তাহিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ ও সাংবাদিক আব্দুল হাই ইদ্রিছী। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত পাঁচজন শিক্ষার্থীকে সম্মাননা ও উপহার দেওয়া হয়।