হোম > সারা দেশ > মৌলভীবাজার

নৃত্য শেষে মারা গেলেন শিল্পী

মৌলভীবাজারের কমলগঞ্জে রাস উৎসবে দোহার নৃত্য শেষে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শিল্পী অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পূর্ণচন্দ্র সিনহা (৬০)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত পূর্ণচন্দ্র সিনহা ইসলামপুর ইউনিয়নের কালারাই বিলের বাসিন্দা। 

জানা গেছে, মণিপুরি ললিতকলা একাডেমির রাস উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজানোর পর অস্বস্তি লাগে পূর্ণচন্দ্র সিনহার। পরে তিনি শিববাজার জোড়ামণ্ডপের পাশেই বোনের বাড়িতে যান। সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথেই মারা যান পূর্ণচন্দ্র সিনহা। 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস উৎসব উপলক্ষে টানা কয়েক দিন ধরে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন পূর্ণচন্দ্র সিনহা। টানা বাদ্যযন্ত্র বাজানো এবং বয়স বেশি হওয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

মৌলভীবাজারে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপার অভিযোগ, ২০ দিন পর মরদেহ উদ্ধার

সুপেয় পানির প্রকল্প: বেনামে ঠিকাদার জনস্বাস্থ্যেরই কর্মী কাজ শেষ না করেই লাপাত্তা

ওষুধের তীব্র সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

অপহরণের পর হত্যা, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার তালিকা তৈরিতে অনিয়ম, লিখিত অভিযোগ

মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মা-ছেলে নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ, ছবি ভাইরাল