হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে মনু নদের ভাঙনে পানিবন্দী ১০ হাজার মানুষ

মৌলভীবাজার প্রতিনিধি

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করেছে লোকালয়ে। ছবি: আজকের পত্রিকা

অব্যাহত বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মনু নদের বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে টেংরা ও কামারচাক ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। মনু নদের পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ভাঙন এলাকা দিয়ে নতুন করে লোকালয়ে পানি ঢুকছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদের বাঁধে ভাঙন দেখা দেয়। পরে রাতে আকুয়া এলাকার প্রতিরক্ষা রিং বাঁধও ভেঙে যায়। এতে আকুয়া, হরিপাশা, উজিরপুর, সৈয়দনগর, আদিনাবাদসহ অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়।

বন্যার পানিতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারাপাশা-টেংরা সড়ক এবং তারাপাশা বাজারের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

এদিকে মৌলভীবাজারে মনু নদের পানি বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও ধলাই নদের পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, মনু নদের পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে একটি স্থানে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামতে জরুরি ভিত্তিতে কাজ চলছে।

মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ধলাইয়ের পর এবার মনু নদের বাঁধে ভাঙন, মৌলভীবাজারে প্লাবিত হচ্ছে গ্রাম

ধলাই নদের বাঁধ ভেঙে কমলগঞ্জে বন্যা, পানিবন্দী ১০ হাজার মানুষ

মৌলভীবাজারে ধলাই নদের ভাঙন, প্লাবিত হচ্ছে গ্রাম

মৌলভীবাজারে বাড়ছে নদীর পানি, বন্যার আশঙ্কা

মৌলভীবাজারে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপার অভিযোগ, ২০ দিন পর মরদেহ উদ্ধার

সুপেয় পানির প্রকল্প: বেনামে ঠিকাদার জনস্বাস্থ্যেরই কর্মী কাজ শেষ না করেই লাপাত্তা

ওষুধের তীব্র সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা