হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি

ঘটনাস্থল থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ রোববার সকালে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় স্থানীয় কৃষকেরা সাপটি দেখতে পান।

স্থানীয়রা জানান, প্রথমে সাপটি উদ্ধারের জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। একপর্যায়ে সাপটিকে মেরে ফেলার আলোচনা শুরু হয়। এ সময় স্থানীয় বাসিন্দা মুহিবুর রহমান সাপটি না মারার আহ্বান জানান। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটি উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

এআই প্রযুক্তিতে এম নাসের রহমানকে নিয়ে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা

মন্ত্রী আরিফুল হকের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন

৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের গণবিক্ষোভ

দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

শ্রীমঙ্গলে আটকে দেওয়া হলো এনসিপির গাড়িবহর

মৌলভীবাজার: শেষ হয়নি খাল খনন, ৩ কোটি টাকা ফেরত

কমলগঞ্জে যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

মৌলভীবাজারে শেষ হয়নি খাল খননের কাজ, সরকারি কোষাগারে ফেরত গেল প্রায় ৩ কোটি টাকা