হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে বাথরুম থেকে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজার সদর উপজেলায় একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় আব্দুল আজিজ (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আব্দুল আজিজ। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজির বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রাত ১টার দিকে মৌলভীবাজার সদর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে মরদেহের অবস্থা দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় আজ সকালে আমরা একজনকে আটক করেছি। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে আমরা কাজ করছি।’

গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপার অভিযোগ, ২০ দিন পর মরদেহ উদ্ধার

সুপেয় পানির প্রকল্প: বেনামে ঠিকাদার জনস্বাস্থ্যেরই কর্মী কাজ শেষ না করেই লাপাত্তা

ওষুধের তীব্র সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

অপহরণের পর হত্যা, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার তালিকা তৈরিতে অনিয়ম, লিখিত অভিযোগ

মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মা-ছেলে নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ, ছবি ভাইরাল

ভারতকে বিচারের মুখোমুখি করতেই হবে: কুলাউড়ায় নাসীরুদ্দীন ও সারজিস