হোম > সারা দেশ > মৌলভীবাজার

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি

চা-শ্রমিকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘদিন ধরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে বলে দাবি করেছেন নেতারা। আজ রোববার নির্বাচনপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করা মামলা প্রত্যাহার ও দ্রুত ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছেন চা-শ্রমিকেরা।

দুপুরে শহরের বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আগে বালিশিরা ভ্যালির ৬৪টি চা-বাগানের পঞ্চায়েত কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অনেক বাগানে ভারপ্রাপ্তদের দিয়ে কমিটি পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ে কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তাঁরা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আদালতে মামলা করে নির্বাচনপ্রক্রিয়া বিলম্বিত করছে। মামলার নিষ্পত্তি হলে দ্রুত নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা সম্ভব হবে।

শ্রীমঙ্গলে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

এআই প্রযুক্তিতে এম নাসের রহমানকে নিয়ে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা

মন্ত্রী আরিফুল হকের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন

৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের গণবিক্ষোভ

দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

শ্রীমঙ্গলে আটকে দেওয়া হলো এনসিপির গাড়িবহর

মৌলভীবাজার: শেষ হয়নি খাল খনন, ৩ কোটি টাকা ফেরত

কমলগঞ্জে যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ