হোম > সারা দেশ > মৌলভীবাজার

কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ভাইবোনের

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় সেপটিক ট্যাংকে পড়ে হাসান মিয়া (৪) ও হাবিবা বেগম (২) নামের দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার টিলাগাঁওয়ের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাজীপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মিয়ার দুই শিশুসন্তান হাসান ও হাবিবা নিজেদের বাড়ির পেছনে খেলতে যায়। এ সময় বাড়ির সেপটিক ট্যাংকের ঢাকনা ধসে ভেতরে পড়ে যায় হাবিবা। ছোট বোনকে তুলতে গিয়ে হাসানও পড়ে যায় ট্যাংকে।

এদিকে তাদের মা সুমি বেগমসহ পরিবারের লোকজন অনেকক্ষণ ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে ট্যাংক থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড