হোম > সারা দেশ > মৌলভীবাজার

গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিতে টাকা দাবি, যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার, প্রতিনিধি 

শাহিন আলী। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে শাহিন আলী (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে শ্রীমঙ্গল উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাহিন আলী শ্রীমঙ্গল পৌর শহরের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, শাহিন আলী তার বাসায় বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করতেন। ভুক্তভোগী গৃহবধূ তার কাছ থেকে নিয়মিত কেনাকাটা করতেন। চলতি বছরের ১১ জানুয়ারি গৃহবধূ শাহিনের কাছ থেকে এক জোড়া জুতা কেনেন। জুতা ছোট হওয়ায় তা পরিবর্তনের জন্য ওই দিন তিনি শাহিনের বাসায় যান।

র‌্যাব-৯-এর ভাষ্য অনুযায়ী, বাসায় কেউ না থাকার সুযোগে শাহিন জোরপূর্বক গৃহবধূর সঙ্গে আপত্তিকর কাজ করেন এবং গোপনে মোবাইলে তার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে জিম্মি করে অনৈতিক কাজে বাধ্য করেন।

একপর্যায়ে ভুক্তভোগী ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে শাহিন তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেন। পরে চাপে পড়ে ভুক্তভোগী শাহিনকে ৫০ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য আবারও চাপ দেওয়া হয়। টাকা দিতে অস্বীকার করলে শাহিন ক্ষিপ্ত হয়ে আপত্তিকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত শাহিন আলীকে গ্রেপ্তার করে।

রাজনগরে স্ত্রীকে হত্যার পর মাটিচাপার অভিযোগ, ২০ দিন পর মরদেহ উদ্ধার

সুপেয় পানির প্রকল্প: বেনামে ঠিকাদার জনস্বাস্থ্যেরই কর্মী কাজ শেষ না করেই লাপাত্তা

ওষুধের তীব্র সংকট, ব্যাহত স্বাস্থ্যসেবা

অপহরণের পর হত্যা, আপন ভাই-বোনসহ গ্রেপ্তার ৫

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার তালিকা তৈরিতে অনিয়ম, লিখিত অভিযোগ

মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় মা-ছেলে নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের নৈশভোজ, ছবি ভাইরাল

ভারতকে বিচারের মুখোমুখি করতেই হবে: কুলাউড়ায় নাসীরুদ্দীন ও সারজিস

অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, এনসিপির দুই নেতাকে অব্যাহতি