হোম > সারা দেশ > মৌলভীবাজার

ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার, আদালতে দায় স্বীকার

মৌলভীবাজার, প্রতিনিধি 

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশের অভিযানে ফেরদৌস হোসেন (৩১) ও কন্নাল মিয়া ওরফে জয়নাল (৩৯) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ঘটনার সময় চুরি হওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার সঙ্গে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুন ভোররাতে মৌলভীবাজার শহরে একটি ভাড়া বাসায় এক শ্রমজীবী নারী তাঁর শিশুকন্যাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় তিনজন দুষ্কৃতকারী কৌশলে ঘরের দরজার ছিটকিনি খুলে মুখোশ পরিহিত অবস্থায় কক্ষে প্রবেশ করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুষ্কৃতকারীরা ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অপর একজন ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা রুজুর পর সদর মডেল থানা-পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তের একপর্যায়ে ঢাকা জেলার সাভার উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে ফেরদৌস নামে এক আসামিকে এবং মৌলভীবাজার শহরের উত্তর কলিমাবাদ এলাকা থেকে কন্নাল ওরফে জয়নাল নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

১২০০ কমলাগাছ কাটার তদন্তের মধ্যেই কমলগঞ্জের রেঞ্জ কর্মকর্তা বদলি

এমপি নাসের রহমানকে নিয়ে ‘ভুয়া ভিডিও’ ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ১

মৌলভীবাজারে দেড় মাস ধরে চা-শ্রমিকদের মজুরি বন্ধ, অবস্থান কর্মসূচি পালন

চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

শ্রীমঙ্গলে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

এআই প্রযুক্তিতে এম নাসের রহমানকে নিয়ে ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা

মন্ত্রী আরিফুল হকের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন

৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের গণবিক্ষোভ

দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা