হোম > সারা দেশ > মৌলভীবাজার

ইউটিউব দেখে ডাহুক পাখি শিকার, তরুণকে জরিমানা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউটিউবে পাখি শিকারের কৌশল দেখে ১০টি ডাহুক পাখি শিকার করেন দুই তরুণ। এ ঘটনায় আসাবুদ্দিন (২০) ও ওয়ারিছ আলী (১৭) নামে দুজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার উপজেলার কর্মধা ইউনিয়নের ফানাই নদী এলাকা থেকে ওই দুই তরুণকে স্থানীয় বনবিট কর্মকর্তাদের মাধ্যমে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে পাখিগুলো অবমুক্ত করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। 

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউটিউবে পাখি শিকারের কৌশল দেখে আজ সকালে ডাহুক পাখি শিকারের জন্য স্থানীয় ফানাই নদীতে ফাঁদ পাতেন দুজন। কোশল অবলম্বন করে তাঁরা একে একে ১০টি ডাহুক পাখি ধরে ফেলেন। পরে শিকার করা পাখিগুলো বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় বন বিভাগের নলডরী বিট কর্মকর্তা মো. আব্দুল মান্নান দুই তরুণ আসাবুদ্দিন ও ওয়ারিছকে আটক করেন। 

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানকে অবগত করেন। খবর পেয়ে মো. মেহেদী হাসান নলডরী বিট কার্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসাবুদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং বয়স বিবেচনায় ওয়ারিছ আলীকে জরিমানা না করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মতিনের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেন। 

পাখি শিকারি দুই তরুণ আসাবুদ্দিন ও ওয়ারিছ জানান, পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ—সেটা তাঁরা জানতেন না। ইউটিউব থেকে মোবাইল ফোনে ডাহুক পাখি শিকার দেখে অনুপ্রাণিত হয়ে শিকার করেছিলেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, বন্য প্রাণী আইনে আসাবুদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ওয়ারিছ আলীকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড়

বড়লেখায় স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৬

মৌলভীবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় শিশু নিহত

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় শিশু নিহত, আহত একই পরিবারের ৩

রাতের আঁধারে সড়কের পাশ থেকে ১৪টি গাছ কেটে নিল দুর্বৃত্তরা

দুর্গাপূজায় বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে চা-শ্রমিকদের ধর্মঘট

মৌলভীবাজারে এলপি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক

আশা জাগিয়েও থমকে গেছে কলাবতী শাড়ি, সহযোগিতা চান শিল্পী রাধাবতী

মৌলভীবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড