হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির নেতারা

মৌলভীবাজার প্রতিনিধি

আজ সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির নেতারা। ছবি: আজকের পত্রিকা

পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া। তিনি জানান, বুধবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে অবস্থান করেন। বৃহস্পতিবার সিলেটে দলের পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে তাঁরা রওনা হয়েছেন।

এর আগে বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দেওয়ার পর এনসিপির নেতারা মৌলভীবাজার সার্কিট হাউসে ফিরে আসেন।

হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে করা অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলার সময় একটি ল্যাপটপসহ ২০ লাখ টাকার যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া নগদ ৫ লাখ টাকা এবং প্রায় ৫০ লাখ টাকা মূল্যের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

জানা যায়, বুধবার বেলা ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে ১৪৪ ধারার মধ্যে হবিগঞ্জের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা হন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িবহর শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় পৌঁছালে পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাঁদের গতিরোধ করে।

আজ সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির নেতারা। ছবি: আজকের পত্রিকা

এ সময় পুলিশ সড়কে খালি ট্রাক দাঁড় করিয়ে তাঁদের পথরোধ করেন বলে অভিযোগ এনসিপির নেতা-কর্মীদের। পরে পুলিশ ও এনসিপি নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে বলে জানা গেছে।

পরে গাড়িবহর সামনে এগিয়ে গেলেও হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ড এলাকায় আবারও পুলিশের বাধার মুখে পড়ে। এরপর কামাইছড়া এলাকায় ফের ব্যারিকেডের কারণে আটকা পড়ে গাড়িবহর।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতা-কর্মীরা রাস্তায় বসে অবস্থান নেন। পরে পুলিশের সঙ্গে আলোচনার পর কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়।

রাত ৮টার দিকে নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল কামাইছড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দেয়। প্রতিনিধিদলে ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু ও সারোয়ার আলম।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দৈনিক মজুরি ৫০০ টাকার দাবিতে শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ

শ্রীমঙ্গলের পর হবিগঞ্জেও পুলিশের বাধা, এবার সড়কে বসে পড়লেন এনসিপি নেতারা

শ্রীমঙ্গলে আটকে দেওয়া হলো এনসিপির গাড়িবহর

মৌলভীবাজার: শেষ হয়নি খাল খনন, ৩ কোটি টাকা ফেরত

কমলগঞ্জে যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

মৌলভীবাজারে শেষ হয়নি খাল খননের কাজ, সরকারি কোষাগারে ফেরত গেল প্রায় ৩ কোটি টাকা

মৌলভীবাজারে ১৬ ও ১৭ ফুট লম্বা দুটি অজগর উদ্ধার

কমলগঞ্জে সড়কের পাশের ১৫ মেহগনিগাছ চুরি

কমলগঞ্জে ফলন্ত কমলাগাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

শ্রীমঙ্গলের রিসোর্টে অতিথিকে ব্ল্যাকমেলের অভিযোগ, রাতারাতি বদলে গেল নাম