হোম > সারা দেশ > মৌলভীবাজার

ফসল রক্ষার বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যান সুনীল। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী তাড়ানোর জন্য তৈরি করা বৈদ্যুতিক ফাঁদে পড়ে সুনীল সাঁওতাল (৩৫) নামে এক যুবকরের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকায় একটি লেবু বাগানে এ ঘটনা ঘটে। সুনীল সাঁওতাল একই এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাধানগর কমিউনিটি ক্লিনিকের পাশে অবস্থিত আতিকুর রহমান জরিপের মালিকানাধীন এই জমির লিজ গ্রহীতা ডলুবাড়ির আলতাফ মিয়ার ছেলে অর্জুন মিয়া। এ বাগানে প্রায়ই খাবারের খোঁজে বন্য শূকর ও বানরের পাল লোকালয়ে নেমে এসে ফল-ফসলের ব্যাপক ক্ষতি করে। বন্যপ্রাণীর আক্রমণ থেকে বাগান রক্ষার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতা হয়। সুনীল সাঁওতাল আজ ভোর ৫টার দিকে লেবু বাগানে ঘাস কাটতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে জানতে লিজ গ্রহীতা আলী অর্জুনের ফোনে একাধিকবার কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়। জমির মালিক আতিকুর রহমান জরিপের ফোন নম্বরে কল করেও সাড়া মেলেনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, লেবু বাগানে বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেতে চারদিকে কাঁটাতারের বেড়া ছিল। ধারণা করা হচ্ছে, কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ ছিল এবং এই তারে বিদ্যুতায়িত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গলের রিসোর্টে অতিথিকে ব্ল্যাকমেলের অভিযোগ, রাতারাতি বদলে গেল নাম

মৌলভীবাজারে ঋণের চাপ সইতে না পেরে যুবকের বিষপানে আত্মহনন

৮ বছর ধরে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নেই, শ্রমিকদের স্বার্থ রক্ষায় বাধা

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে চা-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক, মানা হচ্ছে না উচ্চ আদালতের রায়

কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবি চা-শ্রমিকদের

শ্রীমঙ্গলে লোকালয় থেকে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

হামহাম জলপ্রপাতে আটকা ১০ শিক্ষার্থী, ৯৯৯–এ কল পেয়ে উদ্ধার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবক আটক

ধলাই নদের সেতুর পাশেই ড্রেজারে বালু উত্তোলন, হুমকিতে সেতু ও তীরবর্তী বসতঘর