হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

অবৈধভাবে বালু উত্তোলন করায় যুবককে কারাদণ্ড দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার বেলা ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪৬ বিজিবি অফিসসংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।

সাজাপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোড এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় যৌথ বাহিনীর সদস্যরা অলি মিয়াকে হাতেনাতে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা ও অভিযুক্তের দোষ স্বীকারের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪(চ) অনুযায়ী তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

মৌলভীবাজার: টিলাধসের ঝুঁকিতে ৫০ হাজার মানুষ

মৌলভীবাজারে ৪ অনলাইন জুয়াড়ি র‍্যাবের হাতে আটক

চার বছরে টিলা ধসে ১০ মৃত্যু, তবু ঝুঁকি নিয়ে অর্ধ লাখ মানুষের বসবাস

সাপ দিবসে অজগর উদ্ধার করে বনে অবমুক্ত

সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে বন্যায় প্রায় ৪ হাজার ঘর ক্ষতিগ্রস্ত

নদ পারাপারের সময় নিখোঁজ কৃষক, চার দিন পর মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বন্যাকবলিতদের মাঝে বিমানবাহিনীর ত্রাণসামগ্রি বিতরণ

বন্যায় মৌলভীবাজারের চার উপজেলায় ৯৫ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

না ফেরার দেশে বন্য প্রাণী সংরক্ষণকর্মী সীতেশ রঞ্জন দেব