হোম > সারা দেশ > মৌলভীবাজার

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছাতির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার ৫ নম্বর পুলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।

জানা গেছে, উপজেলার ৫ নম্বর পুল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে ছাতির মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় আটক করা ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অপর দিকে উপজেলার পশ্চিম ভাড়াউড়ার রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন, বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিধি-মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।