হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে বিএনপির সভাপতি অরুণসহ ৮ নেতা কারাগারে

মেহেরপুর প্রতিনিধি

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে করা মামলায় মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণসহ আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে বিচারক আবু বক্কর সিদ্দিক তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। 

অন্য আসামিরা হচ্ছেন–জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রদল সভাপতি আকিব জাভেদ সেনজিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, আমঝুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ। 

এর আগে ২০২৩ সালে সরকারবিরোধী আন্দোলন ও অন্তর্ঘাতমূলক কার্যকলাপের অভিযোগে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করা হয়।

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে বাসের চাপায় শিক্ষার্থী নিহত

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

গাংনী সীমান্তে ৬ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ