হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগরে নারী, শিশুসহ ১৯ জনকে পুশ ইন বিএসএফের

মেহেরপুর প্রতিনিধি

মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে আজ রোববার নারী, পুরুষ ও শিশুদের পুশ ইন করেছে বিএসএফ। ছবি: সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৯ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার ভোরে সীমান্তের কাঁটাতারের গেট খুলে তাঁদের জোরপূর্বক বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়। সীমান্ত পেরিয়ে এসব নারী, পুরুষ ও শিশুদের মুজিবনগর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আটক হওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং ৯টি শিশু রয়েছে।

ভারত থেকে আসা কয়েকজন দাবি করেছেন, তাঁরা সবাই বাংলাদেশি। অবৈধভাবে তাঁরা বিভিন্ন সময়ে ভারতে যান। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে আজ ভোরে বিএসএফ তাঁদের মুজিবনগরে সোনাপুর সীমান্তে নিয়ে আসে। সেখানে কাঁটাতারের বেড়ার গেট খুলে জোরপূর্বক বাংলাদেশে আসতে বাধ্য করে বিএসএফ।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ১৯ জনই বাংলাদেশি বলে দাবি করেছেন। তবে তাঁদের কাছে জাতীয় পরিচয়পত্র না থাকায় তাঁরা বাংলাদেশি কি না—তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। এরা নীলফামারী, কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে পুলিশের কাছে দাবি করেছেন। তাঁদের দেওয়া পরিচয় যাচাই করার পর এ ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পানির মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে বাসের চাপায় শিক্ষার্থী নিহত

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে