হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনীতে সাড়ে চার কেজি গাঁজাসহ নারী আটক। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ রোকেয়া বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক রোকেয়া বেগম উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত মো. হাফিজুর রহমানের স্ত্রী।

গতকাল রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল উপজেলার ইসলামপুর গ্রামের রোকেয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ির প্রবেশপথের ঘরে থাকা ভুট্টার লাকড়ির গাদার ভেতর থেকে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা। পরে রোকেয়া বেগমকে আটক করে পুলিশ। রোকেয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি প্রদীপ কুমার সানা বলেন, আটক রোকেয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনীতে এনসিপির সমাবেশের আগে নেতাদের কুশপুত্তলিকা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ

এক সপ্তাহে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা

টানা বৃষ্টিতে গাংনীর ভবানীপুর-বেদবাড়ীয়া সড়কে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল

এতিমখানায় ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

গাংনীতে আবারও পাগলা কুকুরের কামড়ে আহত ২০

গাংনীতে সাপের উপদ্রব বেড়েছে, আতঙ্কে গ্রামবাসী

গাংনীতে মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

গাংনীতে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ

গাংনীতে বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক