হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে পুলিশের ব্লক রেইড অভিযান, গাঁজা ও ইয়াবাসহ আটক ৫

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

মেহেরপুরের গাংনীতে ব্লক রেইড অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করেছে গাংনী থানা-পুলিশ। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে ব্লক রেইড অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করেছে গাংনী থানা-পুলিশ। আজ মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানটিতে ডিবি পুলিশ ও র‍্যাবের সদস্যরা সহযোগিতা করেন।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাজীপুর গ্রামের শিপন আলী (৪৫), রানা আহমেদ (২২), তানজিরা খাতুন (৪৫), ফজল আলী (৬৫) ও জাহিদ হাসান (২৮)।

গাংনী থানা-পুলিশ সূত্র জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার কাজীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের বাড়ির বিভিন্ন জায়গা তল্লাশি করে প্রায় ৫ কেজি গাঁজা, ১০টি ইয়াবা বড়ি ও একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘ব্লক রেইড অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা বড়ি ও মোটরসাইকেলসহ ৫ জনকে আটক করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হবে।’

গাংনীতে গাড়ির নিচে চাপা পড়ে শিশুশিক্ষার্থী নিহত

জনবল-সংকটে ধুঁকছে গাংনী প্রাণিসম্পদ হাসপাতাল, ১১ পদের ৭টিই শূন্য

গাংনীতে একটি প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

মেহেরপুরে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত, চাচা আটক

‘বিএনপির ৩১ দফার কোথায় লেখা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দখল করতে হবে’

গাংনীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

গাংনীতে এনসিপির সমাবেশের আগে নেতাদের কুশপুত্তলিকা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ

এক সপ্তাহে মরিচের দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা