হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরের মুজিবনগরে ৭ জনকে বিএসএফের পুশ ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে আজ সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা ও নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার।

স্থানীয়দের ভাষ্য, ভারতের নদীয়া জেলার তেহট্টি থানার নিউ পাথরঘাটা গ্রামের দিক থেকে আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার হয়ে বাংলাদেশের নাজিরাকোনা সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি ও গ্রামবাসী তা প্রতিহত করে।

স্থানীয়রা জানান, মুজিবনগর, কাজীপুর ও শেওড়াতলাসহ বিভিন্ন সীমান্ত দিয়ে ক্রমাগত পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক বলেন,`বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে সীমান্তের শূন্যরেখা থেকে তাদের ফেরত নেয়। আমাদের বিজিবি সব সময় নজরদারি রাখছে পুশইন ঠেকাতে। তাছাড়া স্থানীয় গ্রামবাসী আমাদের সার্বিক সহযোগিতা করছে।'

বিজিবি জানায়, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন, ২৫ জুন গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ৭ জন, ধলা সীমান্তে ৩ জন এবং কাজীপুর সীমান্তে ২ জনকে পুশইনের চেষ্টা করা হয়।

মেহেরপুরের গাংনী সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

গাংনীতে ফসলের মাঠ থেকে ৬টি ট্রান্সফরমার চুরি, সেচসংকটে চাষিরা

মেহেরপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ

প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, গাংনীতে জনজীবন বিপর্যস্ত

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিদ্যালয় মাঠ, দুর্ভোগে শিক্ষার্থী ও শিক্ষকেরা

বর্জ্য থেকে জৈব সার উৎপাদনে সফল গাংনী পৌরসভা, উপকৃত কৃষক ও পরিবেশ

গাংনীতে কুকুরের কামড়ে আহত ১৭, ভ্যাকসিন নেই হাসপাতালে

তেঁতুলবাড়ীয়া সীমান্তে পুশ ইন চেষ্টা ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি ও স্থানীয়রা

বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় বজ্রপাতে প্রাণ গেল স্কুলছাত্রের

খানাখন্দে ভরা গাংনীর বিভিন্ন সড়ক যেন মারণফাঁদ, চরম ভোগান্তিতে জনসাধারণ