হোম > সারা দেশ > মেহেরপুর

কাঠবাদাম ভেবে জিয়ালাগাছের ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু শঙ্কামুক্ত

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

কাঠবাদাম ভেবে জিয়ালাগাছের ফল খেয়ে অসুস্থ ১৪ শিশু শঙ্কামুক্ত। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে কাঠবাদাম ভেবে জিয়ালাগাছের ফল খেয়ে ১৪ শিশুর অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেলে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ৯ শিশুকে ওই দিন রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হয়ে তারা আজ সকালে বাড়ি ফিরেছে। অন্যরা গ্রামেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তারা সবাই এখন শঙ্কামুক্ত।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুরা হলো মোস্তাকিন আলী (১২), কাফি হোসেন (১২), আমেনা খাতুন (৩), হালিমা খাতুন (৯), রক্তিমা খাতুন (১১), রিয়াদ হাসান (১১), ফেরদৌস (১০) ফুয়াদ আলী (১২) ও মোস্তাকিম আহমেদ (৯)। অন্য পাঁচ শিশু গ্রামেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশুরা সড়কের পাশে থাকা জিয়ালাগাছের ফলকে কাঠবাদাম ভেবে খেয়ে ফেলে। পরে সন্ধ্যার পর তাদের পেটব্যথা ও বমি শুরু হলে হাসপাতালে ভর্তি করা হয়। আজ চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরেছে।

অসুস্থ শিশু মো. মোস্তাকিন আহমেদের মা শাহনাজ পারভীন বলেন, ‘ছেলে বিকেলে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পর তার প্রচণ্ড পেটব্যথা হয় এবং বমি করতে শুরু করে। গ্রামের চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে খাওয়ালেও অসুস্থতা বাড়তেই থাকে। পরে হাসপাতালে ভর্তি করি।’

বিষয়টি নিশ্চিত করে ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুন বলেন, গতকাল বিকেলে শিশুরা খেলাধুলা শেষে বাবুর আলীর পুকুরের পাশে থাকা জিয়ালাগাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তারা সবাই বর্তমানে সুস্থ।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, গাছটির ইংরেজি নাম ‘বার্বাডোজ নাট’। স্থানীয়ভাবে জিয়ালাগাছ নামে পরিচিত। এর ফল খেয়ে অসুস্থ হওয়া শিশুদের হাসপাতালে ভর্তি করেন অভিভাবকেরা। তারা এখন শঙ্কামুক্ত।

গাংনীতে স্কুলে পচা ডিম সরবরাহের ঘটনায় ঠিকাদার নয়, শোকজ খেলেন প্রধান শিক্ষক

গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম সরবরাহের অভিযোগ সুশীলনের বিরুদ্ধে

চিরকুটে হুমকি—পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলব...‎

গাংনীতে পরিত্যক্ত ভবনে এক যুগ ধরে চলছে চিকিৎসা কার্যক্রম

মেহেরপুরের মুজিবনগরে ৭ জনকে বিএসএফের পুশ ইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী সীমান্তে ৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

গাংনীতে ফসলের মাঠ থেকে ৬টি ট্রান্সফরমার চুরি, সেচসংকটে চাষিরা

মেহেরপুর সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ

প্রচণ্ড গরমে লোডশেডিংয়ের যন্ত্রণা, গাংনীতে জনজীবন বিপর্যস্ত

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বিদ্যালয় মাঠ, দুর্ভোগে শিক্ষার্থী ও শিক্ষকেরা