হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনী সীমান্তে ৫ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি 

ভুক্তভোগীরা বর্তমানে সীমান্তের কাঁটাতারের কাছে অবস্থান করছেন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে চার পুরুষ ও এক নারীসহ মোট পাঁচজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে ধলা সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাদের পুশ ইনের চেষ্টা করা হয়েছিল তারা বর্তমানে সীমান্তের কাঁটাতারের কাছে অবস্থান করছেন। পরিস্থিতি মোকাবিলায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীও সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের দাবি, কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।

স্থানীয়দের ভাষ্য, এর আগেও গাংনী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে একাধিকবার পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে প্রতিবারই বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার নিজাম উদ্দিন শিকদার বলেন, ‘সীমান্তে আমাদের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনোভাবেই অবৈধ পুশ ইন করতে দেওয়া হবে না। স্থানীয় গ্রামবাসীও আমাদের সহযোগিতা করছেন।’

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৫/৪-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ধলা মাঠ এলাকায় প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের চারজন পুরুষ ও একজন নারীকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

তিনি আরও জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

গাংনীতে পুলিশের ব্লক রেইড অভিযান, গাঁজা ও ইয়াবাসহ আটক ৫

গাংনীতে গাড়ির নিচে চাপা পড়ে শিশুশিক্ষার্থী নিহত

জনবল-সংকটে ধুঁকছে গাংনী প্রাণিসম্পদ হাসপাতাল, ১১ পদের ৭টিই শূন্য

গাংনীতে একটি প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধ করল স্বাস্থ্য বিভাগ

মেহেরপুরে দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

গাংনীতে হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত, চাচা আটক

‘বিএনপির ৩১ দফার কোথায় লেখা ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দখল করতে হবে’

গাংনীতে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

গাংনীতে এনসিপির সমাবেশের আগে নেতাদের কুশপুত্তলিকা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-স্মার্টফোন জব্দ