হোম > সারা দেশ > মেহেরপুর

মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

আদালত চত্বরে দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

মেহেরপুর শহরের নতুন পাড়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোশারফ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রায় ঘোষণার পর তাঁকে কড়া নিরাপত্তায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিজ বাড়িতে একা কাজ করছিল। এ সময় মোশারফ হোসেন কৌশলে ঘরে ঢুকে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন।

ওই দিন সন্ধ্যায় বাড়িতে একটি অচেনা মোবাইল ফোনের রিংটোন শুনে ভুক্তভোগী ছাত্রীর মা ফোনটি উদ্ধার করেন। এর কিছুক্ষণ পর মোশারফ সেখানে এসে ফোনটি নিজের দাবি করে নিয়ে যান। পরবর্তীতে মেয়ের শারীরিক অসুস্থতা দেখে সন্দেহ হলে মা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং ছাত্রী বিষয়টি প্রকাশ করে। এরপর তাকে চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর দিন ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে মোশারফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) পারভীন সুলতানা। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।

টিউবওয়েলের মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নারীর

মালয়েশিয়ার পথে যাত্রা করে ১৪ বছর নিখোঁজ

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

পানির মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট