হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে ৭ কেজি গাঁজাসহ যুবক আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

জব্দকৃত সাত কেজি গাঁজা। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মো. হাসিবুল ইসলাম (৪৬) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুরের (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১২-এর সিপিসি-৩।

আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া (ক্লাবপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

আটক হাসিবুল ইসলাম কাথুলী ইউনিয়নের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আজ সকাল সাড়ে ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১২-এর সিপিসি-৩ মেহেরপুরের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নওয়াপাড়া (ক্লাবপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় হাসিবুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।’

পানির মোটর সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

গাংনী সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

গাংনীতে সোলার প্যানেল ভেঙে তার কেটে দিল দুর্বৃত্তরা, বন্ধ সেচ কার্যক্রম

উঠানে রাখা পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু

পোকা দমনে কীটনাশকেও মিলছে না সুফল, মাসকলাইয়ের ফলন নিয়ে শঙ্কা

মুজিবনগর সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন মেয়ে

ধারদেনা করে সোলার সেচপাম্প, তিন মাসে চুরি ছয় প্লেট

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে বাসের চাপায় শিক্ষার্থী নিহত

বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে