হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে লঞ্চঘাটে চাঁদাবাজি: ছাত্রদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি

ছাত্রদল নেতাসহ গ্রেপ্তারকৃত তিনজন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির অভিযোগে আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম নয়নসহ (২৬) তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন, নয়নের সহযোগী আহাদ হোসেন (২৫) ও ইকবাল হোসেন (৩০)। তারা সবাই রামগতি পৌরসভার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার দুপুরে আলেকজান্ডার লঞ্চঘাটে চাঁদাবাজির সময় কোস্টগার্ডের একটি টিম নয়নসহ তিনজনকে হাতেনাতে আটক করে।

পরে রামগতি স্টেশন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম সফিকুল ইসলাম মঙ্গলবার রাতেই বাদী হয়ে রামগতি থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোস্টগার্ড জানিয়েছে, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার করছিল।

রামগতি উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম জানান, হাতেনাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নয়ন চাঁদাবাজির কথা স্বীকার করেছে। তার কাছ থেকে একটি রশিদ বইও জব্দ করা হয়েছে। তবে সে লঞ্চঘাটের ইজারার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোস্টগার্ডের পক্ষ থেকে নয়নসহ তিনজনের নামে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।’

রায়পুরে মা ও ৩ মেয়েকে কুপিয়ে হত্যায় ‘ঘাতকের’ পরিচয় নিয়ে যা জানা গেল

হোমনার লটিয়ায় পাশাপাশি কবরে শায়িত মা ও ৩ মেয়ে, বাকরুদ্ধ একমাত্র জীবিত সন্তান সিফাত

আমার মা ও বোনের হত্যার বিচার চাই: শিফাত

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনায় থানায় মামলা

লক্ষ্মীপুরে হামলায় মা-দুই মেয়ে নিহত: বাঁচানো গেল না মেজ মেয়েকেও

রায়পুরে ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন

রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা, আহত আরেক মেয়ে, সন্দেহভাজন আটক

রায়পুরে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যার চেষ্টা, নিহত ২, আশঙ্কাজনক ২

লক্ষ্মীপুরে সাবেক এমপি আনোয়ার খানসহ দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরে শিক্ষার্থী মেহেদী হত্যা: শিক্ষক-ছাত্রসহ গ্রেপ্তার ২